ফরিদপুরে জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুর তেতুলিয়া গ্রামে জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারী) রাতে মরহুম আঃ মান্নান মোল্লার বাড়ীতে এ জলসা অনুষ্ঠিত হয়।

জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেন, বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের হুকুমে তিনার আধ্যাত্মিক প্রতিনিধি জাকের পার্টির সর্বচ্চ নেতা আলহাজ¦ খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মেজ ভাইজান মোজাদ্দেদী ছাহেব দ্বয়ের নির্দেশে প্রতি বছর এই জলসা অনুষ্ঠিত হয়।

এবারের জলসায় হাজার হাজার জাকেরান-আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমান সমবেত হোন। জিকির-আজগর, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও জলসায় বিশ^ জাকের মঞ্জিল দরবার শরীফের বরন্য আলেম ওলামা কোরআন-হাদিসের আলোকে মুল্যবান বয়ান রাখেন।

বয়ান শেষে তবারক বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।