× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয়

ফরিদপুরে জগৎবন্ধু আঙ্গিনায় আসছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যাক্তি ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রক্ষচারী

admin
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০১৭

সাবজান আক্তার মিনা, ওপেন আই, ফরিদপুর : কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যাক্তি¦ ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রক্ষচারী (শ্রী সমীরেশ্বর)। ১১ই আগষ্ঠ শুক্রবার বিকাল ৫টায় ফরিদপুর জগৎবন্ধু আঙ্গিনায় দিব্য পুরুষের বানী এবং কিভাবে মানুষকে নতুনভাবে বাচার দিশা বার্তা শোনাবেন। মহান সেই শুভক্ষনের প্রত্যাশায় চলছে আয়োজন।

জানাযায়, ৫ই আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় নারায়ন গঞ্জ দেওয়ান ভোগ রাম সীতার আখড়ায় মানুষের মনের প্রশান্তি প্রবাহের নতুন বার্তা উপস্থাপন করেছেন এবং ৭ই আগষ্ঠ সোমবার তিনি বেলা ৩টায় চাদপুরের গনি স্কুলের পাশে সাহা বাড়িতে আসবেন শোনাতে মানুষের মনের সকল অশান্তির বিনাস আর শান্তির নব বার্তা কিভাবে সৃষ্টি করতে নব উদ্যোমে সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সেবা দিয়ে জয় করা যাবে সহসা মানুষের মন, মানুষের সন্মান, সমাজে শান্তির বন্ধন ।

উল্লেখ্য যে, মাত্র ৪৪ বছর বয়সে তিনি সেবা ও ধর্মকে সমন্বিত করে মানুষকে নতুন দিশা ও বাচার পথ দেখাচ্ছেন। সংগীত, ক্রীড়া, শিল্প, রাজনীতি থেকে শুরু করে ভারতে সব ক্ষেত্রেই জনপ্রিয় ও খ্যাতনামা মানুষদের সবাই শ্রী সমীরেশ্বরের গুনমগ্ধ। তা সে ভারতের প্রধান মন্ত্রী থেকে শুরু করে মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী। তার মহান হওয়ার অনেক গুনের সমারোহ রয়েছে। তিনি ধর্মকে সব সময় সৃষ্টির পরশে উপস্থাপন করেন। তিনি মানুষের মন জয়ে হয়েছেন চিত্র শিল্পি, সংগীতকার, মৃৎ শিল্পি, ভাস্কর্য শিল্পি, শব্দ কবি একজন সাদামাটা মনের মানুষ ও লেখক। তার সাধনার শ্লোগান জগৎময় পৌছে দিতে তিনি মাত্র ৪ বছরে প্রতিষ্টা করেছেন বিশ্ব সেবা শ্রম সংঘ। তার কন্ঠে সেবা আর ধর্ম একে অপরের সাথে অষ্টেপিষ্টে জড়িয়ে আছে।

তিনি বলেন আমি সেই ধর্মকে বিশ্বাস করি যেই ধর্ম মানুষকে বাচায়। গভীর ভক্তির দ্বারা সেবা করাটাই ধর্ম। তিনি তার সারাটা জীবন মানুষের কল্যানে, মানুষের শান্তি প্রতিষ্ঠায় আর্তমানবের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। তার কথা আমার জন্ম মানুষের সকল শুভক্ষনের কামনায় আর কল্যানের সেবায় কর্ম করার জন্য। পাপী নয় পাপকে মোচনে শোধরাতে হবে আমাদের চলার পথের সকল ভুলগুলো।তাহলেই আসবে সেই শুভক্ষন।


এ ক্যটাগরির আরো খবর..