ফরিদপুরে আগুনে পুড়ে গেছে ৪০ হাজার মণ পাট

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুরে মামুন গ্রুপের আর এম জুট ডাইভারসিপিকেশন মিলের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ হাজার মণ পাট পুড়ে গেছে। বুধবার রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মিল কর্তৃপক্ষ জানায়, আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে অগ্নি নির্বাপণ কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা একটা পর্যন্ত গুদামের মধ্যে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিনটি দমকল স্থাপন করে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা একটা পর্যন্ত গুদামের ভেতরে বিভিন্ন স্থানে ডাম্পিং ডাউনের কাজ করছে আমাদের কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি।

তিন সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে, যারা অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করবেন বলেও জানান তিনি।

অবস্থা আশঙ্কাজনকঃ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হল ইউএনও মোবাশ্বের হাসানকে
মামুন গ্রুপের পরিচালক মো. ইউনুস আলী খাঁন জানান, ওই গুদামে ৪০ হাজার মণ এ গ্রেডের পাট মজুত ছিল। যার সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যা আছে তা কোনো কাজে ব্যবহার করা যাবে না।

প্রাথমিকভাবে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।