× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেক্স

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত-১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত-১

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলায় ইসলাম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাঁশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হন। 

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ডাংগি ইউনিয়নের বটতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের পার্শ্ববর্তী ভাংগা উপজেলা হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বাসে থাকা যাত্রীরা বাংলানিউজকে জানান, ড্রাইভার ঢাকা থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে বারবার নিষেধ করা হলেও তিনি শোনেননি। তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনা ঘটার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ভিতর চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বাসের ড্রাইভার নিহত হন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..