ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ অক্টোবর

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সেখ ছামিদুল ইসলাম এ দিন ধার্য করেন। সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। অসুস্থ থাকায় এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন শেষ বারের মত মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। এমামলার অন্য আসামিদের পক্ষেও সময়ের আবেদন করা হয়। উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ বিশ্বাস গত ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এমামলায় ফখরুলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।