× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতির প্রতিবাদ করেছে জাতীয় দলের ক্রিকেটাররা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক:  জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতির প্রতিবাদ করেছে । খেলোয়াড় বাছাইয়ের এ প্রক্রিয়াটির বিরোধীতা করে ক্রিকেটাররা প্রস্তাবটি বাতিলের আর্জি করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

সোমবার বিকেলে বিসিবি সভাপতির বেক্সিমকো কার্যালয়ে জাতীয় দলের ক্রিকেটার ও সিনিয়র ক্রিকেটারদের একটি দল দেখা করেন। ২৫ জনের দলবহরে ছিলেন মাশরাফি, তামিম, রিয়াদ ও মুশফিকরা।

২০১২-১৩ মৌসুমে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতি প্রনয়ণ করেন ক্রিকেটাররা। এ পদ্ধতিতে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটেগরিতে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। প্রথম আসরে বিসিবি জানিয়েছিল এক বছরই এ পদ্ধতিতে লিগ হবে। পরের মৌসুমে ক্রিকেটাররা নিজের ইচ্ছাতেই দল নির্বাচন করেন। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদল্লাহরা নিজেদের পছন্দমত দল বেছে নেয় ইচ্ছেমত পারিশ্রমিকে।

ক্রিকেটারদের দাবি প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে ক্রিকেটারদের অবমূল্যায়নের সুযোগ থাকে। পেশাদার ক্রিকেটের জন্য এটি বড় এক ধাক্কা। তবে বিসিবি সভাপতি ক্রিকেটারদের প্লেয়ার বাই চয়েসের কার্যকারিতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছেন। নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটের স্বার্থে এই পদ্ধতি বেশ কার্যক্রর। এখানে ক্রিকেটাররা আগের চেয়ে কোনও কোনও ক্ষেত্রে বেশি পারিশ্রমিক পায়।’

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারের ভাষ্য,‘আমাদের সঙ্গে বোর্ড সভাপতির যে কথা হয়েছে। সেখানে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তিনি আমাদের কথা শুনেছেন। সেই সঙ্গে তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন প্লেয়ার বাই চয়েজ কেন প্রয়োজন? তবে আমরা তার কথা শুনলেও আমাদের সমস্যার কথা বলেছি। উনি বলেছেন ক্রিকেটের স্বার্থে ক্লাব ও আমাদের জন্য যা ভালো হয় তাই করবেন।’

এদিকে বিপিএলের আদলে ডিপিএল আয়োজন করতে চাচ্ছে বিসিবি। প্লেয়ার বাই চয়েজ পদ্ধতির পক্ষে অধিকাংশ ক্লাবগুলো। ১২ ক্লাবের মধ্যে আটটি ক্লাবই প্লেয়ার বাই চয়েজের পক্ষে। তবে শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে ক্রিকেটারদের দল নির্বাচন হয় তাই দেখার বিষয়।

আগামী ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করার ইচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম)। সিডিডিএমের ভাষ্য মতে, বিপিএলের মত ডিপিএলেও ছয় আইকন ক্রিকেটার থাকবে। ছয় আইকন ক্রিকেটারকে বেছে নিবে ছয় ক্লাব। অবশিষ্ট ছয় ক্লাব রোটেশন অনুযায়ী পরবর্তী ছয় ক্রিকেটারকে দলে নিবে।


এ ক্যটাগরির আরো খবর..