× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

স্বদীপ কুমার রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি 

প্রেমিকার সামনেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০২২
প্রেমিকার সামনেই ট্রেনের নিচে

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাতে মোস্তাকিম (২০) নামে একজন প্রমিক প্রমিকার সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
৭ আগষ্ট  রবিবার  উপজেলার কাঁকড়া নদী রেলওয়ে ব্রীজের সামনে এঘটনা ঘটে।  নিহত মোস্তাকিম উপজেলার নান্দেড়াই গ্রামের শিবতলী গ্রামের নতুন পাড়া এলাকার মাহাবুর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মোস্তাকিম সকালে  এসে তার প্রেমিকার সঙ্গে দেখা করে। তারা দুজন চিরিরবন্দর কাঁকড়া রেলওয়ে সেতু পাড়ে একে অপরের কাছে বসে গল্প করছিলো। এরই এক সময় তাদের  মধ্যে কথা কাটাকাটির  সৃষ্টি হয়। সে সময় বাজে দুপুর ৩ টা তখন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সেখানে  এসে পৌচ্ছালে  তাৎক্ষনিক সে লাভ দিয়ে ট্রেনের সামনে পরে। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় মোস্তাকিম। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায়  চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে মোস্তাকিমের প্রেমিকা জানায়, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই তার সঙ্গে দেখা করতে আসে মোস্তাকিম। আত্মহত্যা না করতে তাকে বহুবার বলেছে সে। কিন্তু মোস্তাকিম সত্যিই এমনটা করবে তা কখনো ভাবেনি। সে ট্রেন আসার সময় তাকে প্রাণপণে আটকানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি।
দিনাজপুর রেলওয়ে থানা (ওসি) মোঃ এরশাদুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..