× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

প্রস্তুতি চলছে বাণিজ্য মেলার

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

অর্থনীতি ডেস্ক: আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলায় বাংলাদেশসহ মোট ১৯টি দেশ অংশ নেবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপসচিব মোহাম্মদ রেজাউল করিম জানান, ৯ ডিসেম্বর লটারি হবে। এর মাধ্যমে নির্ধারণ হবে মেলায় কতগুলো প্যাভিলিয়ন-স্টল থাকছে। মেলার স্টল নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ইপিবির সেক্রেটারি ও মেলার পরিচালক মো. ইউসুফ আলী।

তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মেলাকে আমরা আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব। মেলার প্রস্তুতির কাজের অগ্রগতি অনেক ভালো। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। এই জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের প্রবেশের জন্য এবারও থাকছে আলাদা ব্যবস্থা। এ ছাড়া রয়েছে ফোয়ারা, ওয়েব পেজ/ই-শপ, এটিএম বুথ, ই-পার্ক, মা ও শিশুকেন্দ্র, শিশুপার্ক। নিরাপত্তা ব্যবস্থাও আগের তুলনায় বেশ জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

বাণিজ্য মেলার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। বাণিজ্য মেলার মাধ্যমে কোনো দেশের পণ্য প্রচার ও প্রসার হয়। এখানে বিদেশি স্টল থাকার কারণে বিদেশিরা এ দেশে আসবে, আমাদের পণ্য দেখবে। ফলে তারাও আমাদের পণ্যের প্রতি আকর্ষণ বোধ করবে। আমাদের পণ্য দেখে পছন্দ হলে অর্ডার করে যাবে। এতে করে আমাদের পণ্যের প্রচার হবে।’

তিনি বলেন, মেলার উদ্দেশ্য হচ্ছে দেশি-বিদেশি ভোক্তাদের বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিত করা। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনকারীদের নিত্যনতুন এবং অধিকতর মানসম্পন্ন পণ্য নিয়ে ভোক্তার মুখোমুখি হওয়ার সুযোগ সৃষ্টি করা। ক্রেতা-বিক্রেতা-উৎপাদনকারীদের প্রত্যক্ষ সংযোগ সৃষ্টি করা। উৎপাদনকারীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করে পণ্যের গুণগত মান বৃদ্ধি, পণ্যের মাঝে বৈচিত্র্য আনয়ন, পণ্যমূল্যের ভারসাম্য রক্ষা এবং উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। বাংলাদেশের তুলনামূলক সুবিধা সম্পর্কে বিদেশি অংশগ্রহণকারী ও পরিদর্শনকারীদের অবহিতকরণ করা। উৎপাদনকারীদের নতুন নতুন শিল্প স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে গিয়ে দেখা যায়, মেলার প্যাভিলিয়ন-স্টলের কাঠামো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বাকি কাজও ২৫ ডিসেম্বরের ভেতরে শেষ করতে হবে বলে সেখানে কর্মরতদের নির্দেশনা দেওয়া আছে। আরো কিছু কাজ বাকি থাকলে তা মেলা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন তারা।

প্রতিবারের ন্যায় এবারও আকর্ষণীয়ভাবে স্টল তৈরি হচ্ছে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের। তিনতলা বিশিষ্ট বড় একটি প্যাভিলিয়নের নির্মাণকাজ চলছে। এবারও মেলায় সুলভ মূল্যে ও সহজেই পাওয়া যাবে ওয়ালটনের মোটরসাইকেল, ফ্রিজ, জেনারেটর, মোবাইল ফোন, রুম হিটার, কেটলি, রাইস কুকার, হিটার ফ্যান, ইনডাকশন কুকার, ওভেনসহ সব ধরনের পণ্য। এই প্যাভিলিয়নে থাকছে একটি লিফট। এ ছাড়া থাকছে একটি স্টল, যেখানে হোম অ্যাপ্লায়েন্সের পণ্য পাওয়া যাবে।

মেলায় ১৩টি ক্যাটাগরিতে থাকছে সাধারণ প্যাভিলিয়ন, সংরক্ষিত প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, বিদেশি প্যাভিলিয়ন, সাধারণ মিনি প্যাভিলিয়ন, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, বিদেশি মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ, প্রিমিয়ার স্টল, বিদেশি প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল ও ফুড স্টল।


এ ক্যটাগরির আরো খবর..