সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে সমবায়ী ও সুফলভোগিদের নিয়ে একদিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিআরডিবি সাতক্ষীরার উপ পরিচালক মোঃ আব্দুল আলিম। ৩০ জন সমবায়ী ও সুফলভোগির অংশ গ্রহনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও পিআইও সোহাগ খান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ আলোচনা রাখেন।



