ঝিনাইদহে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥  উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মদন মোহন মন্দির প্রাঙ্গণে সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি প্রফুল্ল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস।

আলোচনা সভা শেষে দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়। অপরদিকে বিকেলে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি পলাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিপন কুমার ঘোষ।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজারীসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।