× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রবাসী বাঙালিদের পাশে থাকার অঙ্গীকার করেছেন নিউইয়র্ক পুলিশ

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ প্রবাসী বাঙালি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেছেন নিউইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার নিউইয়র্কের কুইন্সের এস্টোরিয়ার ক্লাব সনমে সংযোগ কর্মসূচির এক মতবিনিময় সভা হয়। এতে নিউইয়র্ক পুলিশের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

নিউইয়র্ক পুলিশের বিভাগীয় প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেমস উড বলেন, ‘অপরাধ মোকাবেলায় একত্রে কাজ করতে পুলিশের সঙ্গে কমিউনিটির যোগাযোগ প্রয়োজন। নিউইয়র্ক পুলিশ বিভাগে পর্যাপ্ত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা নেই। আরো বেশি বাংলাদেশি পুলিশ বিভাগে যোগ দিলে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো।’

বর্ণ বিদ্বেষী যেকোনো হামলার বিষয়ে পুলিশকে তথ্য দেয়ার আহ্বান জানান কর্মকর্তারা। নিউইয়র্ক পুলিশের উপ-পরিদর্শক মার্ক ম্যাগনোর বলেন, ‘বর্ণ বিদ্বেষী হামলা দমনে আমরা প্রত্যেক কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর নিউইয়র্ক সিটিতে প্রায় ১১টি হামলার ঘটনা ঘটে। কিন্তু এক বছরে সেই চিত্র পাল্টে একটিতে দাঁড়িয়েছে।’

নিউ ইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট সুমন শাহীন, চেয়ার লেফটেনেন্ট শামছুল আলম, সেক্রেটারি হুমায়ুন কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..