পাকিস্তানকে অভয় দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ পাকিস্তান প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কথা বললেও ওবামা সরকার তা মানতে নারাজ। উল্টো মার্কিন সরকার অভয় দেয়ার সুরে বলেছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা ‘জরুরি’ এবং ‘অত্যাবশ্যক’। তাই তারা সম্পর্ক রেখে চলবে।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, গত তিন মাস ধরে তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুদেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক স্তরে জল্পনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গেই মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব বিষয়ে তারা একমত হতে পারেন না। দুদেশের সম্পর্কে জটিলতাও আছে। কিন্তু দুদেশের সম্পর্ক বজায় থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।