× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ,গ্রেফতার-২

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আসামিরা হলেন, উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) একই গ্রামের মৃত হোসেনের ক্ত ছেলে মিজানুর রহমান টিপু (২৯)।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রোববার (১৪ আগস্ট) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় এ মামলা দায়ের করেন।  যাহার মামলা নং-৯।
মামলার এজাহার বলা হয়েছে, গত সোমবার ৮ আগস্ট দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সাথে ঘুমের চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় গৃহবধূ তার সন্তানদের নিয়া রাতের খাবার দাওয়ার শেষে রান্না ঘর থেকে দুধ পান করে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ২ আসামি গৃহবধূর শয়ন কক্ষের ঢুকে গৃহবধূর পরিহিত জামা কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করা কালে সে টের পেলে স্বপন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর শৌচিরৎকারে দুই আসামি পালিয়ে যায়।
এজাহার সূত্রে আরও জানা যায়,  পরবর্তীতে গৃহবধূর বিবস্ত্র ছবি আসামি টিপুর মুঠোফোনে প্রেরণ করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে বিবস্ত্র ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে প্রেরণ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় আসামিরা।
ওসি তদন্ত আরও জানায়,লিখিত অভিযোগ পেয়ে গতকাল রাতেই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।  সোমবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..