× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

আঞ্চলিক প্রতিনিধি

প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে নারী প্রবাসীর অনশন

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
বিয়ের দাবীতে নারী প্রবাসীর অনশন

সৌদি প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেছে এক সন্তানের জননী নারী প্রবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের। অনশনরত নারী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার এমদাদুল হকের মেয়ে মুক্তা আক্তার (২৬)।

ওই নারী জানান, গত ছয় বছরপূর্বে দুবাই থাকাকালীন সময়ে গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে (মুক্তা) বিবাহিত এবং একটি সন্তান আছে জেনেও সম্পর্ক গড়ে তুলে আরিফ। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফ তার সর্বস্ব কেড়ে নেয়। এমনকি বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। গত দুই বছরপূর্বে দুবাই থেকে বাংলাদেশে চলে আসে আরিফ। এরপর আবার সৌদি আরব চলে যায়। পরবর্তীতে তিনিও (মুক্তা) দুবাই থেকে এসে সৌদি আরব চলে যায়।

তিনি আরও জানান, কিছুদিন পূর্বে জানতে পারি আমাকে কিছু না জানিয়ে বিয়ে করেছে আরিফ। গত শনিবার (১ সেপ্টেম্বর) আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। এরপর রোববার বিকেল থেকে আরিফের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করলে আমাকে দেখা মাত্রই বাড়ি থেকে আরিফ পালিয়ে যায়। এবিষয়ে জানতে অভিযুক্ত আরিফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এছাড়াও তার পরিবারের কোন সদস্য এব্যাপারে কথা বলতে রাজি হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..