প্রধান বিচারপতির ছুটির বিষয়ে বৈঠকে বসছে বিএনপি

বিশেষ প্রতিবেদকঃ  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) এক মাসের ছুটিতে যাওয়ার বিষয়ে বৈঠকে বসবে বিএনপি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এর আগে বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

প্রধান বিচারপতির ছুটির বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, ‘এ নিয়ে আমরা সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসব। বৈঠকে আমাদের দলের সিনিয়র আইনজীবীরাও উপস্থিত থাকবেন।’

বৈঠক শেষে দলের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

অসুস্থতাজনিত কারণে গতকাল সোমবার এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল দুপুরে প্রধান বিচারপতি ছুটির আবেদন করেন। দিবাগত রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। তিনি আজ সকাল থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।