স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে পাচারের সময় দেশি-বিদেশি মুদ্রাসহ দুই ভারতীয় নারীকে আটক করেছে কাস্টমস সদস্যরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে এই অর্থ জব্দ করা হয়।
আটকেরা হলেন-ভারতের উত্তর ২৪ পরগণা জেলার কৈখালি নারানপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে জবেদা খাতুন (৪৫) ও একই এলাকার কাশিনাথ বসাকের স্ত্রী রেশমা বসাক (৩৮)।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার দিপা রানী হালদার বলেন, ভারতীয় দুই নারী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস তল্লাশি কেন্দ্রে আসলে তাদের ব্যাগ থেকে ৭ লাখ ৩২ হাজার টাকা পাওয়া যায়। পরে তাদের দেহ তল্লাশি করে আরও ১৬ লাখ ৩৯ হাজার ৫ শ’ টাকা পওয়া যায়।
তিনি বলেন, এগুলো হুণ্ডির টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান





