বিদ্যুৎ সাশ্রয়ে বর্তমানে সকাল ৯টায় থেকে বিকেলে ৪টা পর্যন্ত অফিস চলে। দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
সোমবার (৩ জুন) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতথ্য জানিয়েছেন।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
উল্লেখ্য, রমজান মাস ১২ মার্চ থেকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকে। আর ২৩ জুন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।



