× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বরফের নীচে রহস্যময় গর্তের হদিশ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

গ্রিনল্যান্ডে অত্যন্ত পুরু বরফের চাদরের নীচে লুকিয়ে থাকা আরও একটি সুবিশাল গর্তের (ক্রেটার) হদিশ মিলল। এর আগে গত বছরের নভেম্বরে এমনই একটি বিশালাকার গর্তের হদিশ পেয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। সেই গর্তটা আকারে ছিল প্রায় প্যারিস শহরের সমান। হিয়াওয়াথা গ্লেসিয়ারের নীচে লুকিয়ে থাকা সেই গর্ত থেকে ১১৪ মাইল দূরে এ বার আরও একটি সুবিশাল গর্তের খোঁজ পাওয়া গেল। এই গর্তটির চেহারা আগের চেয়েও অনেক বড়। এই গর্তটি প্রায় ২২.৭ মাইল চওড়া। যেখানে আগের গর্তটি ছিল ১৯ মাইল চওড়া।

আবিষ্কারের খবরটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার’-এর সাম্প্রতিক সংখ্যায়। পৃথিবীর বুকে আজ পর্যন্ত এই ধরনের যত গুলি গর্তের খোঁজ মিলেছে, তার মধ্যে চেহারার দিক দিয়ে এই গর্তটি রয়েছে তালিকার ২২ নম্বরে।

৮০ হাজার বছর আগেকার গর্ত!

বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর বুকে আছড়ে পড়া দৈত্যাকার উল্কার জন্যই এই গর্তের সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় ৮০ হাজার বছর আগে এই গর্তের সৃষ্টি হয়েছিল বলে ধারণা বিজ্ঞানীদের।

পুরু বরফের তলাতেও অতীত ঘটনার ‘পদচিহ্ন’!

গত নভেম্বরে হিয়াওয়াথা গ্লেসিয়ারের নীচে বিশালাকার গর্তের আবিষ্কারের আগে বিজ্ঞানীরা মনে করতেন গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা এলাকায় বহু দূর অতীতের ঘটনার তথ্যপ্রমাণ পাওয়া কার্যত অসম্ভবই। কারণ, সেগুলি অত্যন্ত পুরু বরফের চাদরের তলায় ঢাকা পড়ে গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..