কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির বিশেষ সভায় সন্ত্রাসী, নাশকতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, নজরুল ইসলাম সানা, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

সভায় এলাকায় নাশকতা, সন্ত্রাসী, গুপ্ত হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ওয়ার্ডে ও পৌর এলাকায় সচেতনতামূলক সভা এবং কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।