× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

এবার কালীগঞ্জে এসআই এর বাসাতে হামলা প্রাণ নাশের হুমকি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: এবার ঝিনাইদহের কালীগঞ্জের থানার এস আই এস এম আশরাফুল আলম নয়নের বাসায় হামলা চালিয়ে ও চিরকুট দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি বাসায় ছিলেন না।  হামলার ঘটনায় তেমন কোন  ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

এসআই আশরাফুল আলম নয়ন জানান, রাত আনুমানিক ১ টা ২০ মিটিটের দিকে শহরের বলিদাপাড়াস্থ ভাড়া বাসার নিচের গ্রীলের তালা ভেঙ্গে তিন তলায় প্রবেশ করে দুর্বৃত্তরা । এ সময় তারা দরজায় লাথি ও ধাক্কা মারে এবং দরজার কবজা খুলে ফেলেন। ঘটনা জানার পর পর তিনি বাসায় পৌছাতে পৌছাতে দুর্বত্তরা পালিয়ে যায়। যাবার সময় তারা “সাবধান” লেখা একটি চিরকুটে ফেলে রেখে যায়। সে সময় বাসায় তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না বলে তিনি জানান। দারোগা আশরাফুল আলম নয়ন কালীগঞ্জ থানায় যোগদানের পর বিভিন্ন সন্ত্রাসী দমনে দুঃসাহসিক ভুমিকা পালন করেছেন। এছাড়া তিনি ডাকাতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূণ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে দারোগা আশরাফুল আলম নয়ন জানান, আমি এতে ভীতু নই। বরং আত্ম বিশ্বাসের সাথে জঙ্গীসহ যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তিনি শুনেছেন। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি।


এ ক্যটাগরির আরো খবর..