প্রধান বিচারপতির ছুটিকালীন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মোঃ নূরুজ্জামান মনোনীত

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি-সহ কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য Vacation Judge  হিসেবে ১ সেপ্টেম্বর  থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে এবং ২১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০১৯ পর্যন্ত বিচারপতি মোঃ নূরুজ্জামানকে মনোনীত করেছেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২, ৯, ও ১৯ সেপ্টেম্বর এবং বিচারপতি মোঃ নূরুজ্জামান আগামী ২৩ ও ৩০ সেপ্টেম্বর  এবং ৬ অক্টোবর সকাল ১১ টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

সুপ্রীম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।