প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী ইমাম মজুমদার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী ইমাম মজুমদার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার।

আজ সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আলী ইমামকে এ নিয়োগ দিযে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ‌৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়েন। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।