× Banner
সর্বশেষ
ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটি থাকা মামলায় আগামী ৩০ অক্টোবর প্রতিবেদন দাখিল

admin
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটি থাকার মামলায় মঙ্গলবার ধার্য তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আগামী ৩০ অক্টোবর নতুন দিন ধার্য করেছে আদালত।

আজ রোববার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন এ তারিখ ধার্য করেন।

মামলাটিতে বর্তমানে ১১ জন আসামী কারাগারে রয়েছেন। তাহারা হলেন, বিমানের ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক, জুনিয়র টেকনিশিয়ান শাহ আলম, বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ডসিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, লুৎফর রহমান, বিমল চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

২০১৬ সালের ২৭ নভেম্বর বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি প্রধানমন্ত্রীর বুদাপেষ্ট সফরের জন্য ঠিক করা হয়। আসামীরা বাংলাদেশ বিমানের প্রকৌশল বিভাগের পদস্থ কর্মকর্তাদের উপর উক্ত উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। আসামীরা গত ২৬ নভেম্বর উক্ত উড়োজাহাজ নিজেদের হেফাজতে নিয়ে রক্ষণাবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে উক্ত উড়োজাহাজ গত ২৭ নভেম্বর সকাল ৯টা ১৪ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। উড়োজাহাজটি অনুমানিক ২ ঘন্টা ২৮ মিনিট প্রধানমন্ত্রীকে নিয়ে উড়ার পর পাইলট ইঞ্জিনে তেল কমার লক্ষণ দেখতে পান। আর ৩০ মিনিট পর পাইলট ইঞ্জিনের তেলের চাপ আরও কমার লক্ষণ দেখতে পান। এরপর বাংলাদেশ সময় ১টা ৫৮ মিনিটে ইঞ্জিনে তেলের চাপ লিমিটের নিচে নেমে আসায় উড়োজাহাজটি নিধারিত গন্তব্যের আগেই তুর্কিস্থানের রাজধানীতে পাইলট অবতরণ করতে বাধ্য হন। এরপর বাম পাশের ইঞ্জিনের কাইরলং খোলা হলে ওয়েল প্রেসারের বি-নাট ঢিলা পাওয়া যায়। পরে তা মেরামত করে প্রধানমন্ত্রী উক্ত উড়োজাহাজেই বুদাপেষ্ট যান।

উক্ত ঘটনায় বিমান কতৃপক্ষ গত ২৮ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে। উক্ত তদন্তে আসামীদের দায়িত্ব পালনে অবহেলা এবং ব্যর্থতা উঠে আসে। এরপর গত ২০ ডিসেম্বর রাতে দ-বিধির ১০৯/১১৮/১২০(খ)/২৮৭ এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় আসামীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..