উন্নয়ন বাধাগ্রস্তের ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে -ফজিলাতুন নেসা ইন্দিরা

উন্নয়ন বাধাগ্রস্তের ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে -ফজিলাতুন নেসা ইন্দিরা

বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বলেছেনমহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রতিমন্ত্রী গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ-বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যে পাকিস্তান আমাদের চব্বিশ বছর শাসন ও শোষণ করেছে, আজ বাংলাদেশ অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সকল সূচকে তাদের চেয়ে এগিয়ে আছে। এটাই স্বাধীনতা অর্জনের সার্থকতা। দেশের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। তিনি বাংলাদেশের অর্থনীতি ও দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান স্মরণ করে তাদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় একটি হোটেলে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহিন মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।