× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীন-এ অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও দুই মন্ত্রী চীনে যাচ্ছেন। তাঁরা হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

তিন দিনের সরকারি সফরে আজ রাত ১০টা ৩০ মিনিটে চীনের উদ্দেশ্যে এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হবেন তারা। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যোগ দেবেন তথ্যমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী।

সফরকালে তিনি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তথ্যমন্ত্রী চীনের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন। চীনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

চীন সফরকালে প্রতিনিধিদল বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক, সহযোগিতা চুক্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। সফরটি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যুক্ত আছেন।

প্রতিনিধিদল আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..