× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি সিওমেক ছাত্রলীগের বিক্ষোভ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
osmani medical college

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের শাস্তি দাবি নানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ।

সোমবার (২২ মে) দুপুর দুইটায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে তারা।

সিলেট নগরীর রিকাবিবাজার মোড়ে বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে সেটি পুড়িয়ে দেন ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতা মো. আলভী ফরাজি, শেখ সাদি ও শেখ তাকরিম বিন আমির বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের রূপকার, বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসাথে সকল ষড়যন্ত্রকারীদের ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..