বিশেষ প্রতিবেদকঃ জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে “BODYBUILDING IS BETTER THAN SMOKING” স্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমী ‘ধূমপান বিরোধী বডিবিল্ডিং শো অনুষ্ঠিত।
আজ ১৪ অক্টোবর’২০১৭খ্রি. রোজ শনিবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তরুন প্রজন্মকে তামাক / ধূমপান থেকে রক্ষার্থে এবং ধূমপানের কূফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার ব্যতিক্রমী উদ্যোগ।
ব্যতিক্রমী ‘ধূমপান বিরোধী বডিবিল্ডিং (BODYBUILDING IS BETTER THAN SMOKING) শো-তে রাজধানীর বিভিন্ন এলাকার জীম থেকে আগত তরুনরা ধূমপানবিরোধী প্লেকার্ড,ফেস্টুন,ব্যানারসহ মিউজিক সিস্টেমের গানের মাধ্যমে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গী (চঙঝঊ), ও খেলার মাধ্যমে ধূমপানবিরোধী প্রচারণা করে।
‘প্রত্যাশা’র সাধারন সম্পাদক হেলাল আহমেদ-এর সভাপতিত্বে ভিন্ন রকম ধূমপান ও তামাকবিরোধী এই কর্মসূচীতে বাংলাদেশ তামাক বিরোধী জোটের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, তামাক কোম্পানীগুলো বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে শিশু-কিশোর-তরুনদের ধূমপানে আসক্ত করতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ধূমপান ও তামকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫,(সংশোধনী-২০১৩) ব্যাপকভাবে লঙ্ঘন করে অবৈধভাবে তামাকের প্রচারণা, ধূমপানে প্রলুদ্ধ করতে নানারকম পুরস্কার ও চাকুরীর লোভ দেখিয়ে এই মরন নেশায় ধাবিত করছে।
প্রত্যাশা’র সাধারন সম্পাদক হেলাল আহমেদ বলেন, সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটিবি) ২০০৪ সাল থেকে বেকার তরুন-তরুরীদের চাকুরীর দেওয়ার নামে প্রতারনা করে বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তথাকথিত ‘ব্যাটল অব মাইন্ড’ নামে এক অবৈধ প্রতিযোগিতার আয়োজন করে আসছে, এতে কোমলমতি শিক্ষার্থীরা প্রতারিত ও পথভ্রস্ট হয়ে ধূমপান ও তামাকের প্রতি ঝুঁকে পড়ছে,ফলে দেশে মেধাহীনতার সংখ্যা আশংকাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। তাই নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ্য ও সুন্দর সমাজ গড়তে জরুরীভিত্তিতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটিবি) আয়োজিত তথাকথিত ‘ব্যাটল অব মাইন্ড’ প্রতিযোগিতা বন্ধ করার পাশাপাশি সারাদেশে ধূমপান ও তামকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫,(সংশোধনী-২০১৩) কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।






