× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(মো. আবু মুছা স্বপন)

ধামইরহাটে ব্যাপক ভোটযুদ্ধে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হোসেন

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

নওগাঁর ধামইরহাটে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি
নির্বাচিত হয়েছেন জনপ্রিয় আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন। গতকাল
দুপুর ২ টায় ব্যাপক ভোট যুদ্ধের মাধ্যমে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন
নির্বাচন পরিচালনা কমিটি।
৭ এপ্রিল সকালে উপজেলার খেলনা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দেবীপুর
উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইটিং অফিসার
কাজল কুমার সরকার জানান, বেলা ১১ টায় ৯ জন ভোটার তাদের ভোটাধিকার
প্রয়োগ করলে ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন খেলনা ইউনিয়ন
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জনপ্রিয় আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন।
অপর দুই প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও মহসিন আলী পেয়েছেন ২টি করে ভোট।
ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন বলেন, ‘খেলনা
ইউনিয়ন বাসী তথা এই ইউনিয়নের তরুন ও যুব সমাজের আইকন নাজমুল

হোসেন তার সততা ও মেধা দিয়ে বিদ্যালয়ের পড়ালেখার মান বৃদ্ধি করতে পারবেন বলে
আমি আশাবাদি।


এ ক্যটাগরির আরো খবর..