× Banner
সর্বশেষ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ডেস্ক

প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে চালের দাম -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
কমেছে চালের দাম

সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মূখর পরিবেশে ওএমএস ও টিসিবির পণ্য বিতরণ হচ্ছে। ওএমএস ও টিসিবির মতো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিগুলোর প্রভাবে প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে চালের দাম। চালের দাম আরও সহনশীল হবে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওমমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন,এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। বিতরণ কার্যক্রমে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোপা আমন মওসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পান, সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহণের কথাও জানান মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


এ ক্যটাগরির আরো খবর..