প্রতিদিন ১২ ঘণ্টা করে নৌযান চলাচল বন্ধ থাকবে

বেসরকারি এক্সকাভেটর দিয়ে এত দিন আমিন মোমিন হাউজিংয়ের ভরাট করা অংশ খনন করছিল বিআইডব্লিউটিএ। এবার উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার দিয়ে সেখানে পুরোদমে কাজ শুরু করতে চাচ্ছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর কর্মকর্তা আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ শনিবার থেকে মোহাম্মদপুর এলাকার তুরাগতীরে আমিন মোমিন হাউজিংয়ে উচ্চক্ষমতা সম্পন্ন দুটি ড্রেজার দিয়ে খননকাজ শুরু হবে। এ জন্য তুরাগের ওই পথ হয়ে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, এই নৌপথে বালুবাহী নৌযান চলাচল করে।

আরিফ উদ্দিন বলেন, ইতিমধ্যে নৌযান চলাচলে বিধিনিষেধের বিষয়টি জরুরি নৌ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। যত দিন খননকাজ চলবে, তত দিন এই পথ হয়ে সব ধরনের নৌযান চলাচল প্রতিদিন ১২ ঘণ্টা বন্ধ থাকবে।

এদিকে উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা ভবনগুলোর ইট, বালু ও সুরকি সরানোর কাজও শুরু করেছে বিআইডব্লিউটিএ। গতকাল মিরপুর বড় বাজার এলাকা থেকে এই কাজ শুরু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।