× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

সুমন দত্ত

পেপার ও পেপার বোর্ডের আমদানি শুল্ক ৫ পারসেন্ট করার দাবি

SDutta
হালনাগাদ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে উৎপাদিত হয় না এমন উন্নতমানের পেপার ও পেপার বোর্ড আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ পেপার ইম্পোটার্স অ্যাসোসিয়েশনসহ আমদানিকারক আরো কয়েকটি সংগঠন। তাদের দাবি প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর ৫% এ কমিয়ে আনার প্রস্তাব করেন তারা। এটি বাস্তবায়ন করলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।

রোববার (২৭ এপ্রিল ২০২৫ ইং) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ দাবি জানান তারা। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিকুল ইসলাম ভরসা।

শফিকুল ইসলাম ভরসা বলেন, আমরা যারা কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছি তাদের আয়করের উপর অডিট আপত্তি বিচারে মোটা অংকের অর্থ সরকারি কোষাগারে জমা রাখতে হয়। এটি কমিয়ে দেবার প্রস্তাব করেন তারা। উচ্চ আদালতে আপিল করলে মোট টাকার ওপর ২৫% অর্থ জমা রাখার বিধান কমিয়ে ৫ পারসেন্ট করার দাবি জানান তারা।

তারা আরো বলেন, চোরাই ভাবে অনেকে পেপার ও পেপার বোর্ড আমদানি করে। এটার উপর উচ্চ আমদানি শুল্ক আরোপ করার কারণে এমনটা হয়ে থাকে। যদি এর আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয় তবে কেউ পেপার ও পেপার বোর্ড চোরাইভাবে আমদানি করবে না। তখন সরকার এই খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করবে।

তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি করা পেপার ও পেপার বোর্ড পণ্যের মাল খালাসের পর যেখানে জমা রাখা হয় তার ভাড়া ৪গুণ বৃদ্ধি করেছে। যা অযৌক্তিক। অবিলম্বে এটা কমিয়ে দেওয়া হউক। স্টোর রেন্ট বাড়ানোর কারণে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হবেন। ব্যবসায়ী সকলে পূর্বের মতো স্টোর রেন্ট চান।

বাংলাদেশ পেপার ইম্পোটার্স অ্যাসোসিয়েশন, দি বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ এই চারটি সংগঠনের অধীনে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে পাঁচ লক্ষাধিক লোক কাজ করে।

আসন্ন বাজেটে তাদের দাবি গুলো সরকারকে বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..