× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পূর্ব প্রস্তুতি যেকোন দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসে সহায়ক -ত্রাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

পূর্ব প্রস্তুতি যেকোন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসে সহায়ক ভূমিকা রাখতে পারে। দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় আগারগাঁয়ে পঙ্গু হাসপাতাল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত মহড়ায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ।

প্রতিমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুকিপূর্ণ দেশ। এরমধ্যে ঘূর্ণিঝড়. বন্যা, ভূমিকম্প ও বজ্রপাত অন্যতম। আগাম সতর্কবার্তা এসব দুর্যোগে ঝুকি বা জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে।

তিনি বলেন, অতিতের যেকোন সময়ের চেয়ে এখন জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে অনেক হ্রাস পেয়েছে। কারণ সরকার দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে বিশ্বের অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করে তা সেনা, নৌ ও বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দুর্যোগে ববহারের জন্য সরবরাহ করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন,জাপান যেভাবে ভূমিকম্প সহনীয় দেশে পরিণত হয়েছে বাংলাদেশও জাপান সরকার ও জাইকার টেকনিক্যাল সহযোগিতায় শীগ্রই ভূমিকম্প সহনীয় দেশে পরিণত হবে। এলক্ষ্যে জাপানের সাথে শীগ্রই এমওইউ স্বাক্ষরিত হবে ।


এ ক্যটাগরির আরো খবর..