পূজা মণ্ডপসমূহে ২৪ ঘন্টা মনিটরিং করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়

পূজা মণ্ডপসমূহে ২৪ ঘন্টা মনিটরিং করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে পূজা মণ্ডপসমূহের সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য  বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রেল রুম খোলা হয়েছে। সারা দেশের পূজা মণ্ডপের মনিটরিং রিপোর্ট কট্রোলরুমে যোগাযোগ নাম্বার :১০৯৮-এ সরবরাহ করা হচ্ছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনী এ সামাজিক দায়িত্ব পালন করছে। এর মধ্যে সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১ হাজার ৮৯টি অফিসের ১১ হাজার ১২৮ জন দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলার  কর্মকর্তা ও কর্মচারীগণ ছাড়াও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপে দায়িত্ব পালন করছেন।

সমাজসেবা অধিদপ্তর ছাড়াও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ,  শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ), শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প
নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর কর্মকর্তা ও
কর্মচারীগণ এ দায়িত্ব পালন করছেন।

দেশে মোট ৩২ হাজার পূজা মণ্ডপে ৪ অক্টোবর থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ১৩ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সনাতন ধর্মের কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত সকল কর্মকর্তা ও কর্মচারীগণের পূজাকালীন সময়ে ছুটি বাতিল করা হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।