পুষ্টিসমস্যা দূরীকরণে গবেষণা করবে ডব্লিউ এফ পি

মহিলা ও শিশু বিষয়ক সচিব কামরুন নাহারের সাথে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ ফিল দ্যা নিউট্রিয়েন্ট গেপ (এফ এন জি) বিষয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল মতবিনিময় করে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এফ এন জি, বিশেষ শ্রেণি-গোষ্ঠীর পুষ্টিহীনতা দূর করার জন্য বাংলাদেশে একটি গবেষণা করার আগ্রহের কথা জানিয়েছেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করে প্রতিনিধিদল ।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের টেকনিক্যাল এডভাইজার ড. সাসকিয়া ডি পি ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম এন্ড পলিসি অফিসার মাসিং নেওয়ার এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা জেস্মিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) জ্যোতি লাল কুরি এবং অতিরিক্ত সচিব মোঃ আব্দুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

কামরুন নাহার বলেন, এ গবেষণা খুবই জরুরি। গবেষণার মাধ্যমে মন্ত্রণালয় নানাভাবে উপকৃত হবে। পরবর্তী পলিসি নির্ধারণে কাজে আসবে। তিনি এ গবেষণা কর্মসম্পাদনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে সাসকিয়া ডি পি বলেন, পুষ্টির পিছনে এক ডলার বিনিয়োগ করলে ১৬ ডলারের সমপরিমাণ রিটার্ন আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।