প্রত্নতত্ত্ব, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন সংস্কৃতি প্রতিমন্ত্রীর

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ রাজধানীর আগারগাঁওয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পৌঁছলে মহাপরিচালক আলতাফ হোসেন তাঁকে স্বাগত জানান। এরপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভাকক্ষে তাঁকে অধিদপ্তরের কর্মকা- সম্পর্কে অবহিত করা হয়। জানানো হয়, বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন দেশে সংরক্ষিত প্রত্নতত্ত্বস্থল রয়েছে ৪৯৬টি এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে ১৯টি।

প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে এবং দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত আরো নতুন নতুন প্রত্নতত্ত্বস্থল সংরক্ষণের আওতায় আনার নির্দেশ দেন। এছাড়া তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রদর্শনীকেন্দ্র পরিদর্শন করেন।

পরে প্রতিমন্ত্রী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করেন। তিনি অধিদপ্তরের কার্যক্রম জোরদারকরণ, আরকাইভস ভবন নির্মাণ বেগবান এবং কোন মূল্যবান আরকাইভাল সামগ্রী যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।