পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঐতিহাসিক রায় আজ

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঐতিহাসিক রায় আজ

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক ঐতিহাসিক রায় হতে যাচ্ছে আজ।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ-এর এ রায় ঘোষণা করার দিন ধার্য্য রয়েছে।

দেশে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন প্রণয়ন ২০১৩ সালে হওয়ার পর এই প্রথম কোনও মামলার রায় হতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরে জনি নামের এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ মামলা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তৎকালীন পল্লবী থানার উপপরিদর্শক জাহিদুর রহমান জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করেন নিহত জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।