× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না: ঈদ খরচ দিবে পুলিশ সুপার

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ শনিবার (১ জুন) (২৭৪): নড়াইলের পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না, তাদেরকে ঈদ খরচ দিবেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নিজেই।

গণমাধ্যমকর্মীদের সাথে শনিবার (১ জুন) সকাল ১০টায় নিজ কার্যালয়ে এমনটাই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সবার সাথে সাথে পুলিশদের খরচও বেড়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে তাদের বাড়তি কোনো উপার্জন না থাকায় তারা অসদুপায় অবলম্বন করে বা অন্যের কাছে হাত পাতে, যা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক। এই লজ্জা অনুধাবন করতে পেরে এবার আমি নিজ উদ্যোগে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যকে ঈদ খরচ সকলের হাতে তুলে দিব।

আগামীকাল থেকে নড়াইল জেলার প্রত্যেকটি থানা, পুলিশ ফাঁড়ি, ক্যাম্পে কর্মরত সকল পুলিশ সদস্যের ঈদের খরচ যার যার কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও কোনো পুলিশ সদস্য যদি পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত ঈদ খরচ না পায় তাহলে সাথে সাথে পুলিশ সুপারকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন, যেহেতু আমি নিজ উদ্যোগে প্রত্যেক পুলিশ সদস্যকে ঈদ খরচ দিচ্ছি সেহেতু কোনো পুলিশ সদস্য যদি অন্যের কাছে হাত পাতে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না, সবার সাথে সাথে পুলিশদের খরচও বেড়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে তাদের বাড়তি কোনো উপার্জন না থাকায় তারা অসদুপায় অবলম্বন করে বা অন্যের কাছে হাত পাতে, যা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক। এই লজ্জা অনুধাবন করতে পেরে এবার আমি নিজ উদ্যোগে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যকে ঈদ খরচ সকলের হাতে তুলে দিব।


এ ক্যটাগরির আরো খবর..