× Banner
সর্বশেষ
আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

পুরনো জাহাজ আমদানিতে শিল্পমন্ত্রণালয়ের অনুমোদন বহাল

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

পুরোনো জাহাজ আমদানি ও রিসাইক্লিং এ শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন বহাল রেখেছেন আপিল বিভাগ।

শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন স্থগিত করে হাইকার্টের দেওয়া আদেশ সোমবার (০১ ফেব্রুয়ারি) স্থগিত করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

ফলে পুরোনো জাহাজ আমদানি, ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ এর আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ২০ ডিসেম্বর পুরোনো জাহাজ আমদানি, ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশকে অনুমোদন দেয় শিল্প মন্ত্রণালয়।

এ অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন।

এ রিটের প্রেক্ষিতে গত ৫ জানুয়ারি শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।

পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল যান অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ।

সোমবার আপিল বিভাগে এ আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।

আদালতে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

শিপ ব্রেকার্সের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।


এ ক্যটাগরির আরো খবর..