ঝিকরগাছায় ৩৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও পিকআপ সহ আটক ১

আঃজলিলঃ যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার থেকে ৩৬২ বেতল ভারতীয় ফেন্সিডিল পিকআপ  সহ একজনকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রের  পুলিশ ফাড়ি ক্যাম্প।
সোমবার  বিকালের দিকে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঝিকরগাছা থানাধীন বাঁকড়া বাজার এলাকায় একটি পিকআপে দুইটি নীল রংয়ের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৩৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে। ঘটনাস্থল থেকে আসামী মোঃ মোস্তাকিন বিল্লাহ ওরফে লাল্টু (৩৪), প্রাথমিক ভাবে দৌড়ে পালাতে সক্ষম হলেও  পরে পুলিশের তৎপরতায় বাগঅঁচড়া এলাকা থেকে আসামীকে পরবর্তীতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ডিএমপি এর খিলগাঁও থানার মামলা মাদক মামলা রুজু আছে।
এব্যাপারে বাকড়া পুলিশ ফাড়ির তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান শাহিন বলেন তাদের কাছে গোপন খবর ছিল সেই গোপন সংবাদদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে পজিশন মোতাবেক পিক্যাপভ্যানটিকে দাড় করায়এবং সেই ভাবে অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা পিক্যাপে থাকা ড্রামের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল ১টি পিক্যাপভ্যান ও ১ জনকে  আটক করতে সক্ষম হয়। প্রাথমিক অবস্হায় আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ঝিকরগাছা  থানায় সোপর্দ করা হবে পরে সেখান খেকে কোট হাজতে প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।