× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডেস্ক

জেনে নিন অ্যাফিডেভিট ছাড়াই পাসপোর্টের কি কি ভুল সংশোধন করা যাবে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Passport.jpg
পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র

কোনো ধরনের অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নামের বানান ও বয়সের ভুলসহ বেশ কয়েকটি তথ্য। সম্প্রতি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীলরা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদপ্তর জানায়, আগে পাসপোর্টে নামের একাংশের ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (অ্যাফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই এই পরিবর্তন করা সম্ভব।

অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি তার পাসপোর্টের নাম, বাবার নাম, মায়ের নাম এবং বয়স পরিবর্তন করতে পারবেন। এ জন্য তাকে পাসপোর্ট সংশোধনের আবেদনের সঙ্গে জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমানের শিক্ষা সনদের কপি জমা দিতে হবে। সেই সনদের হুবহু পাসপোর্টের তথ্য আপডেট করা হবে।

অধিদপ্তর জানায়, নামের বানান সংশোধন ছাড়াও কারও পাসপোর্টে যদি নাম ‘মোহাম্মদ‘ বা ‘মোসাম্মত’ থাকে এবং তিনি যদি সনদের মতো করে পাসপোর্টে ‘এমডি’ (MD) বা ‘এমওএসটি’ (MOST) করতে চান সেক্ষেত্রে হলফনামা ছাড়া পরিবর্তন করা যাবে।

কারও নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ যদি বদল করার প্রয়োজন হয় (যেমন- রহমান মাসুম থেকে মাসুম রহমান) সেক্ষেত্রে তিনি শিক্ষা সনদ দেখিয়েই তা করতে পারবেন। পাশাপাশি বাদ দেওয়া যাবে পাসপোর্টে মিস্টার, মিসেস, ড. ডাক্তার ও ইঞ্জিনিয়ারের মতো উপাধিগুলো।

অধিদপ্তর জানায়, কেউ যদি নামের দুই অংশ পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই হলফনামার কপি জমা দিতে হবে। যেমন কারও পাসপোর্টের নাম যদি ‘নূর আলী’ হয় তিনি যদি তার নাম ‘মোহাম্মদ নূর হোসেন’ হিসেবে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রয়োজন হবে হলফনামার।


এ ক্যটাগরির আরো খবর..