ঝিনাইদহে ইয়াবা সহ একাধিক মামলার পালাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি নিলয় পারভেজ রিংকু বিশ্বাস (২৬) কে ১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার আনন্দবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত রিংকু বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রুহুল বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার পালাতক আসামী নিলয় পারভেজ রিংকু বিশ্বাসকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফফতার করেছে। রিংকু বিশ্বাস দীর্ঘদিন ঝিনাইদহের কালীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।