× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি’র পর পার্বত্য অঞ্চলের উন্নয়নে যে সকল দেশ এগিয়ে আসে ডেনমার্ক তার মধ্যে অন্যতম। এর সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব-সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। শান্তি চুক্তির পর এখানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, অবকাঠামো ও পর্যটনখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

আজ মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত Winnie Estrup Petersen সাক্ষাত করতে আসলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসম্বের পার্বত্য শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ এর  আলোকে ইতোমধ্যে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও পর্যটনখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  এ অঞ্চলের উন্নয়নে ১৭টি প্রকল্প ওস্কিম বাস্তবায়ন করছে। কৃষকদের কফি ও কাজু  বাদাম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ায় কৃষক তাদের পণ্য সহজে বাজারজাতকরণ করছে ও ন্যায্যমূল্য পাচ্ছে বলে মন্ত্রী জানান।

পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় রাষ্টদূতকে ধন্যবাদ জানিয়ে আগামীতে অব্যাহত সহযোগিতা কামনা ব্যক্ত করেন মন্ত্রী।

রাষ্টদূত বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ডেনমার্কে উন্নয়ন সহায়তা সংস্থা ডানিডা দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। এ অঞ্চলের অধিবাসীদের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এবং নারীর ক্ষমতায়নে ডেনমার্কের সহযোগিতা অব্যাহত থাকলে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..