পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ প্রতিমন্ত্রীর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদ্যসের প্রতিনিধি দলের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পানি সম্পদ সচিব নাজমুল আহসান এসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ খাতসহ স্মার্ট অবকাঠামো খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশের চলমান উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় পানি সম্পদের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। সমঝোতা স্মারক হওয়ার পর থেকে উভয় দেশ বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধিতে একাধিক বাস্তবসম্মত সহযোগিতা করেছে।

বাংলাদেশ ও চীন বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যেকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পানি সম্পদ খাতসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ভবিষ্যতে এসব সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধও জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। পানিসম্পদ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে চীনের পানিসম্পদ মন্ত্রণালয় ২০২৪ সালের মার্চের শুরুতে অথবা পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশে একটি ডিজি পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।