পঞ্চগড়ে পানিতে পড়ে দু’শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে পড়ে দু’শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় পানিতে পড়ে সিয়াম হোসেন (৩) ও আরিফ হোসেন (৫) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।

সিয়াম আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দুলাল হোসেনের ছেলে এবং আরিফ হোসেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা জানায়, বুধবার দুপুরে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে দুলাল হোসেনের ৩ বছরের ছেলে সিয়াম হোসেন বাড়ির পাশেই খেলছিল। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ছোট খাল থেকে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের ধারণা হাঁসের বাচ্চার সাথে খেলার এক পর্যায়ে সবার অগোচরে ওই খালে পড়ে গিয়ে পানিতে ডুবে সিয়ামের মৃত্যু হয়েছে।

এদিকে, সকালে তেঁতুলিয়া উপজেলায় শালবাহান ইউনিয়নের শহিদুল ইসলামের ৫ বছরের ছেলে আরিফ হোসেনও পানিতে ডুবে মারা যায়। সকালে আরিফ বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তাঁরা। সেখান থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন পানিতে পড়ে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।