× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

খুলনায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষে ঝিনাইদহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষে ঝিনাইদহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে সদর উপজেলা বিএনপি।

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল মালেক, আক্তরুজ্জামান, এড আব্দুল মজিদ, এড আব্দুল আলীম, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন আলম, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, গোলাম রসুল ও কুতুবুল আলম ইলতুত।

সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি করতে কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন। সেই সাথে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৫ জুলাই খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..