পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী গুরুতর আহত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার কুমিরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মহিলা খাতুন (১২) স্কুল পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তারের নিকট থেকে জানা যায়।

জানা যায়, গত শনিবার সকাল ১০ টায় স্কুলে বই রেখে কলম কিনতে মহিমা ও তার বান্ধবী কুমিরা কদমতলা মোড় পার হচ্ছিল। এসময় পাটকেলঘাটা অভিমুখী একটি মোটর সাইকেল পিছন দিক থেকে স্বজোরে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহিমা ও তার বান্ধবী প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। চালক দ্রুত মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয় জনগণ মহিমা ও তার বান্ধবীকে বাসষ্ট্যান্ড সংলগ্ন ডাঃ স্বদেশের নিকট নিয়ে যায়। মহিমার বান্ধবীর হাত কেটে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয় এবং মহিমার অবস্থার অবনতি হলে কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাকে নিয়ে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। মহিমার মাথায় ৭ টি সেলাই এবং বাম পাটি ভেঙ্গে গেছে বলে জানা যায়। বর্তমানে সে চিকিৎসারত রয়েছে।

কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস জানান, আমাদের শিক্ষকরা সার্বিক খোজখবর ও সহযোগিতা অব্যাহত রেখেছে। অনতিবিলম্বে চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।