× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার সরকারের সভাপতিত্বে “রুখো সন্ত্রাস, বন্ধ করো জঙ্গিবাদ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শিক্ষক পঞ্চানন  সরকার, আব্দুল ওহাব, ফজলুল আজম, মৃণাল কান্তি রায়, প্রনব কুমার বিশ্বাস, জিন্নাতুন্নেছা পান্না, রোকনুজ্জামান, অরবিন্দু হাজরা, সুভাশিষ ঘোষ, নিরঞ্জন মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, মনোয়ার হোসেন, ওসমান গনি রনি, মিনা, কেবিনেট সদস্য তাসমিয়া ইসলাম চাঁদনি, কামরুন্নাহার মুনমুন, মোনালিসা আহম্মেদ, সুমাইয়া রহমান তিশা, সোহেলী আমিন শ্রাবণী, আরবী হিরা, মিথি মন্ডল, জান্নাতুল ফেরদৌস তিশা, শিক্ষার্থী কান্তা রায়, ফারিহা ও নাফিজা আনজুম হৃদি।


এ ক্যটাগরির আরো খবর..