× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কারের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচী ঘোষনা

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত ১৩ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারের দাবীতে আগামী ১৮ আগষ্ট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে পাইকগাছা নাগরিক কমিটি। কর্মসূচী সফল করার লক্ষে নাগরিক কমিটির এক সভা রোববার সকালে সংগঠনের কার্যালয়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী সালাম, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, খুলনা বিভাগীয় বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, তুষার কান্তি মন্ডল ও ব্যবসায়ী শেখ আজিজ। সভায় মানববন্ধন কর্মসূচী সফল করার লক্ষে বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে ধারাবাহিক মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..