× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদকে কম্পিউটার প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন শুনলে শিকল দিয়েও আমাকে আটকাতে পারতো না বলে মন্তব্য করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। তিনি বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মুক্তিযোদ্ধা সংসদকে কম্পিউটার, প্রিন্টার, ট্যাব প্রদান ও ইন্টারনেট কানেকশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন।

তিনি মুক্তিযুদ্ধের ন্যায় দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, তোকারেম হোসেন টুকু, রণজিৎ কুমার সরকার, জামিল হোসেন, আব্দুল আজিজ, এসএমএ মাজেদ, আব্দুল লতিফ, আব্দুল ওয়াদুদ, আব্দুস সামাদ, আরশাদ আলী, কোরবান আলী, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, এসআই সঞ্জয় দত্ত, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও তৃপ্তি রঞ্জন সেন।


এ ক্যটাগরির আরো খবর..