পাইকগাছায় ১৪ হাত মহা মায়ের কালিপূজার আয়োজন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় ১৪ হাত মহা মায়ের কালিপূজার আয়োজন করা হয়েছে। শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী তাপস কুমার মিস্ত্রীর উদ্যোগে ও সরল উত্তর পাড়ার সহযোগিতায় মঙ্গলবার ৫নং ওয়ার্ড সরলস্থ তাপস মিস্ত্রীর নিজস্ব জায়গার উপর ধর্মীয় এ পূজার আয়োজন করা হয়েছে।

২ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে, মঙ্গলবার মহা মায়ের পূজা ও পূজান্তে মহা প্রসাদ বিতরণ এবং বুধবার রয়েছে ধর্মীয় যাত্রাপালা। ইতোমধ্যে পূজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে এবং ২ দিন ব্যাপী পূজায় বহু ভক্তানুরাগীর সমাগম ঘটবে বলে তাপস মিস্ত্রী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।